Preloader

সুনামগঞ্জ প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির’কে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এম.এ মোত্তালিব ভূইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা শহরের ট্রাফিক পয়েন্টে জাতীয় সাংবাদিক সংস্থা (রেজি: নং ৯৫০৭৪/১৯৮২) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আল হেলাল সভাপতিত্ব করেন। প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সহ সভাপতি ইউএনবি প্রতিনিধি অরুণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক ,বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা মো. জহুর আলী, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি গীতিকার মোছায়েল আহমদ, বিএনপি নেতা হেলাল আহমদ জুয়েল, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাক পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি টিটু, মানবাধিকার কর্মী মোসাদ্দেক আলী ও কবি রেজাউল করিম প্রমুখ। এসময় গীতিকার আব্দুল হান্নান, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক/গীতিকার রাজু আহমেদ রমজান, মানবাধিকার বিষয়ক সম্পাদক দৈনিক প্রভাত প্রতিনিধি আনোয়ারুল হক, সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি প্রীতম দাস, দৈনিক আমার কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মো. তৈয়বুর রহমান, দৈনিক নববানী পত্রিকার জেলা প্রতিনিধি অমিত তালুকদার, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি এরশাদুল হক, দৈনিক গণকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সালমান ফারসী, দৈনিক শেষ সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো. কামাল পাশা, প্রাইম টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শরিফ উদ্দিন, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আতাউর রহমান, জুলাই যোদ্ধা রহমত আলী, কবি আপন আনোয়ার ও ক্যামেরা পার্সন শরীফ আহমেদ আকাশসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগন অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বার্তা প্রেরক—–
রাজু আহমেদ রমজান
সুনামগঞ্জ
মোবাইল-01788790950

By Titu

Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *